বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৫ Time View

বন্দরের মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৪ জনসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯) ও মেয়ে স্কুল শিক্ষার্থী মিমি (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)। আলী আহমদ মান্নান একজন সবজি ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মদনপুরে একতলা বাড়িটিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ থাকায় বাসার ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই সকালে (১১ জুন) সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়। উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে যাওয়া হয়।

ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমির ৪১ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। হযরত আলী ছাড়া বাকি ৪ জনকে ভর্তি রাখা হয়েছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »