বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অ.স্ত্রধারী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩২ Time View

‎সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি, রামদাসহ মোঃ সজিব আহমেদ (২৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত হতে মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
‎
‎শনিবার দিবাগত রাত আড়াইটায় মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার মোঃ সানা উল্লাহ’র ছেলে।
‎
‎পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি কাঠের বাটযুক্ত কালো রংয়ের রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি পুরাতন কালো রংয়ের মাইক্রোবাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭), ৩টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো রামদা জব্দ করা হয়।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা সহ অস্ত্র আইনে পৃথক দুটি সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্য বিরোধী মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »