বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

‎২০২৪ সালের ৫-ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিতে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে আবু মোকারম (৪৪) নামে পলাতক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
‎
‎এর আগে গত ৩ নভেম্বর রাত ৮টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১। সে চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন উত্তর বরকল (সর্দার বাড়ি) গ্রামের আবু তালেবের ছেলে।
‎
‎সম্মেলনে এসআরবি জানায়, ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতির পরদিন ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। যার মধ্যে আসামি আবু মোকারম ছিল। উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
‎
‎এসআরবি আরো জানায়, পারিবারিক শত্রুতার জের ধরে আসামি আবু মোকারম সহ অন্যান্য আসামিরা মিলে তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে রাখে। উক্ত হত্যা মামলায় সে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে ২০১৩ সালের ৯ জুলাই গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »