বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন

তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

মায়ের মৃত্যুতে শেষবারের মতো বিদায় জানাতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বুধবার (৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা ও দাফন শেষে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়।

হাবিবের মায়ের নাম বিলকিস আমিন (৭০)। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং মৃত রুহুল আমিনের স্ত্রী।

পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বিলকিস আমিন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। ছেলে হাবিবুর রহমান কারাগারে থাকায় তাঁর উপস্থিতিতে জানাজা সম্পন্ন করতে রাতের সময় নির্ধারণ করা হয়।

পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান হাবিব। রাত ৮টার পর সিদ্ধিরগঞ্জের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন সম্পন্ন করে পুলিশি নিরাপত্তায় তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজাকে কেন্দ্র করে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল। জানাজা ও দাফন শেষে তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কারাবন্দী হাবিবুর রহমানকে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »