বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২২ Time View

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬০ মাস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “আমরা এখনো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই। তাই ত্বকী হত্যা মামলার বিচার চাই। সাগর-রুনি, তনু, নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠুসহ চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের বিচার চাই। আমরা এক দখলবাজকে হটিয়ে আরেক দখলবাজ চাইনি। আমরা ব্যবস্থার পরিবর্তন, বৈষম্যের অবসান এবং স্বাধীন বিচারব্যবস্থা চেয়েছি।”

তিনি অভিযোগ করেন, “ওসমান পরিবারের লুটপাট ও চাঁদাবাজির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে। প্রশাসন ও পুলিশ বিষয়টি জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ এমন হওয়ার কথা ছিল না।”

অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ত্বকী হত্যা মামলার বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিচারব্যবস্থার পরিবর্তনেরও দাবি জানান তিনি।

বক্তারা বলেন, ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি। দ্রুত অভিযোগপত্র দাখিল এবং বিচার কার্যক্রম শুরুর দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি মনি সুপানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় বক্তব্য দেন, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপের জেলা সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ এবং বাসদের জেলা সংগঠক প্রদীপ সরকার।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০১৩ সালের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »