বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) রাতে মশাল হাতে একটি মিছিল নিয়ে বাড়িটির সামনে গিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে জামতলার ওই বাড়ির সামনে আসে। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। এ সময় শেখ হাসিনার ফাসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে মিছিলের এক সদস্য বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত)। তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগ্নে।

মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। তাদের হাতে জ্বলন্ত মশাল ছিল।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলায় শামীম ওসমানের ওই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন উত্তর চাষাড়ায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »