বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৫ Time View

‎জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার (২৭ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের গ্রীণ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে সভাটির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগরী শাখা।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, “জুলাইয়ের এই শহীদরা এবং যুদ্ধাহতরা আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন। আর আপনারা বেমালুম তাদের অবস্থাটা ভুলে গেলেন। সরকার এদের জন্য কিছু করবে বলে মনে হয় না। ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে।

আমরা সুস্পষ্টভাবে বলেছি, আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংস্কার চাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই। বাংলাদেশ জামাতে ইসলামী রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। যেহেতু ৬৮ ভাগ লোক জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে আমরা আন্দোলনে নামলে তারা আমাদের সাথেই থাকবে। তাই আমরা হুশিয়ার করে দিতে চাই, আমরা চাইনা দেশে আরেকটি অরাজকতা মূলক পরিবেশ সৃষ্টি হোক। ইলেকশনে আপনারা কিভাবে এসেছেন, তা আমরা জানি। আপনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন তা আমাদের জানা আছে। দেশের স্বার্থে সকল ইঞ্জিনিয়ারিং মেনে আমরা পার্লামেন্টে গিয়েছি। কিন্তু আমরা আপনাদের অন্যায় আবদার আর মানবো না।”
‎
‎সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মো. আব্দুল জব্বার বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।”
‎
‎নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জি: মনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলার আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার প্রমূখ।
‎
‎সভায় নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »