বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

রূপগঞ্জে মুচলেকা দিয়ে মা দ ক ব্যবসা ছাড়লেন ৭ মা দ ক ব্যবসায়ী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৩৬ Time View

রূপগঞ্জে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন ৭ মাদক ব্যবসায়ী। এলাকাবাসীর সম্মেলিত চাপে শনিবার (২৬ জুলাই) বিকালে তারাব পৌরসভার মৈকুলি বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে তারা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে এ অঙ্গীকার করেন। তারা সকলেই উপজেলা তারাব পৌরসভার মৈকুলি গ্রামের বাসিন্দা।

অঙ্গীকার করা মাদক ব্যবসায়ীরা হলেন- হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া।

এলাকাবাসী জানায়, রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে এ চক্রটি দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারিভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনায় এলাকা অশান্ত ও নিরাপত্তাহীন হয়ে উঠেছিল। এলাকা মাদকমুক্ত করতে সম্প্রতি মৈকুলী এলাকায় স্থানীয়রা মাদকবিরোধী সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।

এরই প্রেক্ষিতে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। এতে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর সম্মিলিত চাপে ৭ মাদক ব্যবসায়ীরা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন।

মৈকুলি এলাকার জাহাঙ্গীর আলম হানিফ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছিল। তাই আমরা সকলে মিলে এলাকাকে মাদক মুক্ত করার বিষয়ে কাজ শুরু করি। এরই ফলশ্রুতিতে আমরা দুই মাদক কারবারীকে ইয়াবাসহ ধরে পুলিশের দিই।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরনের উদ্যোগ অবশ্যই ভালো। তবে এ সময় যাতে পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। মাদক রোধে সকলকেই এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »