বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (৮ জুলাই) নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৮ ও ১০ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ী আদর্শ বাজার এলাকায় নিম, আম, কাঠাল ও পেয়ারা গাছ রোপনের মাধ্যমে মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ সাবেক যুবদল নেতাকর্মীরা বৃক্ষ রোপন করেন। এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাবেক সহসভাপতি নুরুল হক চৌধুরী দিপু, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে করোনা যোদ্ধা খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন করবো। আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছ পরিহার করে পরিবেশ বান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপন করছি, যাতে পরিবেশ, মানুষ ও পশু পাখী উপকৃত হয়। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপনের কথা স্মরণ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সুমন ভূইয়া, বাহারউদ্দিন, জসিম, খালেদ মামুন ভূইয়া, নুরুল্লাহ খন্দকার, জুয়েল রানা, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, মোঃ সুমন ভুইয়া, মুসা মিয়া, মোঃ মিঠু, মিজানুর রহমান, মোঃ মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মোঃ জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস ও মিজান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »