বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

সরকার ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া: মুফতি মাসুম বিল্লাহ

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ Time View

সরকার ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া। জনগণের দাবীকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের ডামি নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজারে আগুন। সরকার নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এ কথাগুলো বলেন।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ট্রান্সজেন্ডারসহ অপ্রাসঙ্গিক কিছু বিষয় দিয়ে শিক্ষা সিলেবাস সাজানো হয়েছে। সব মিলিয়ে দেশ এখন অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত। শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে জাতিকে ধোঁকা দেয়ার কোন মানে হয় না।

তিনি বলেন, শিক্ষার অসঙ্গতি দূর করে ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা, তাহজীব-তামাদ্দুন জাতিসত্তার সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়নের দাবি জানান। আলিয়া মাদরাসার পাঠ্যপুস্তক থেকে অপ্রয়োজনীয় চিত্রগুলো বাদ দিয়ে মাদরাসার স্বকীয়তা বজার রাখার আহ্বান জানান।

বন্দর থানা সভাপতি মুহা. আবুল হাসেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সভাপতি মুহা. জাহিদুল ইসলামসহ সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »