বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন অনুমোদন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কাজ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৪ সেপ্টেম্বর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের মতো এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছিল। অনুমোদন দেওয়ার পর সে বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়৷

মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী খসড়া আইন প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে৷

দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে খসড়া আইন মন্ত্রণালয়ে উত্থাপন করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনটির অনুমোদন হওয়ায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য এখন পরবর্তী নির্দেশনা আসবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »