শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১

সোনারগাঁওয়ে জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হা.ম.লা: দোষীদের গ্রেফতার দাবি

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ Time View

সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামী কর্মী মোঃ কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জামায়াতের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, গত ২২ অক্টোবর বুধবার রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কামাল হোসেনের দোকানে হামলা চালায়। তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে ও দোকান থেকে চেয়ার-টেবিল বাইরে ফেলে দেয়। হামলাকারীরা কামাল হোসেনকে হুমকি দেয় যেন তিনি জামায়াতে ইসলামী ত্যাগ করেন।

পরবর্তীতে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া, তার ভাই মোহন মিয়া, বিএনপি কর্মী রূপচান মিয়া, রুবেল মিয়া ও আরও ১৫-২০ জন মোটরসাইকেলযোগে এসে দোকানে হামলা চালায়। তারা কামাল হোসেনকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে হত্যার চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করলেও হামলাকারীরা অপর এক জামায়াত কর্মী জুম্মন মিয়ার ওপরও আক্রমণ করে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে, যাতে ভবিষ্যতে কেউ এমন সহিংস কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়।

তারা আরও বলেন, জুলাই বিপ্লবের পর জনগণ দেশে একটি সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি কর্মীদের এমন আচরণ সে প্রত্যাশাকে ব্যাহত করছে। তারা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »