মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার নিয়ে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি এক বেকারি মালিককে কুপিয়ে আহত এবং ঘর থেকে নগদ টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তার লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। পরে তারা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। হামলার সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের পর বাড়ির ইট, টিন, কাঠসহ বিভিন্ন আসবাব ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। বের হয়ে দেখি কিছু লোকজন ছুরি রামদাসহ রাস্তাও দাড়িয়ে আছে। আর বেকু দিয়ে ঘর ভাঙ্গছে। আমাদেরকে ঘুমের মধ্যে ঘরহীন করলো স্বর্ণকার শাহীন ও তার লোকজন । এ ঘটনায় আমরা আতঙ্কিত।

হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল রাতের আঁধারে এলাকায় এসে বুলডোজার দিয়ে বসতবাড়ি ভেঙে দেয়। তারা প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এমন ঘটনা আগে কখনো দেখেননি।

এদিকে জমির মালিকানা দাবিদার জমিলা খাতুন এক সংবাদ সম্মেলনে ুবলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে আমরা এই জমির বৈধ মালিক। এমনকি জমির মালিকানা নিয়ে হাইকোর্টেও আমাদের পক্ষে রায় রয়েছে। কিন্তু আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকার পরও আমরা জমিতে যেতে পারি না, দখল বুঝে নিতে পারছি না। জমিতে যেতে চাইলে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়, এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়। রাতে ঐ বাসায় কে বা কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। কিন্তু একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। আমরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। সরকারের কাছে আমাদের দাবি, আদালতের রায় ও বৈধ কাগজপত্রের ভিত্তিতে যেন আমাদের জমি বুঝিয়ে দেওয়া হয় এবং আমরা যেন নির্বিঘ্নে সেখানে যেতে ও ভোগদখল করতে পারি।’
স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »