মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ফতুল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

ফতুল্লায় এক ডোবা থেকে আতিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পেশায় একজন বিকাশ এজেন্ট ছিলো। তার পরিবারের ধারণা, টাকা লুটে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেওয়ার জন্য আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোঁজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধিকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলে, আমি মাহফিলে। এর পর তার সাথে পরিবারের কোন যোগাযোগ হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়েছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি।

১১ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »