রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চো রা ই তেলের আস্তা নায় অভি যান: জ্বালানী তেল জ ব্দ: ৫ মা ম লা দায়ের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৪২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ জ¦ালানী তেল জব্দ করা হয়। এ সময় ৫টি মামলা দায়ের ও দুইজনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা তেল ডিপো এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৭ জন ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

তিনি বলেন, অভিযানে মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন তেলের দোকানে অভিযান চালিয়ে ১০৬ লিটার অকটেন, ১০৮০ লিটার ডিজেল, ৬৫০ লিটার ফার্নেস অয়েল ও একটি বিক্রয় ভুয়া রশিদ বই জব্দ করা হয়। এছাড়াও দুইজনকে নগদ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫টি মামলা রুজু করা হয়। তিনি আরো বলেন, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়য়ের ৪ জন ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের ৩ জন ম্যাজিস্ট্রেটসহ ৭ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ সময় তিনি আরো বলেন, অভিযানে সেনাবাহিনী, র‍্যাব-১১, বিজিবি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »