রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

হামলা-মামলা যতই করা হোক, আমরা আন্দোলন চালিয়ে যাবো: সাগর প্রধান

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৯২ Time View

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বলেছেন, ‘সরকার নিপীড়ন-নির্যাতন করে আমাদের দমাতে পারবে না। হামলা-মামলা যতই করা হোক আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো। বর্তমানে এই আন্দোলন শুধু বিএনপির না এটি বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনে রূপ নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এখন এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে।’

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে এক প্রতিক্রিয়ায় সাগর প্রধান এসব কথা বলেন। এর আগে, দুপুর ১২টার দিকে জামিনে মুক্তি পান তিনি।

তিনি বলেন, ‘যে দেশে প্রধান বিচারপতির নিরাপত্তা নেই, সে দেশে বিরোধী দলের কি নিরাপত্তা থাকবে। মানুষ আজ এই সরকারের কারনে অশান্তিতে রয়েছে। শহর থেকে মানুষ গ্রামের দিকে ছুটে যাচ্ছে। কারণ শহরে তারা আর থাকতে পারছে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে সারগর প্রধান বলেন, ‘আপনারা চিন্তা করবেন না। এখন এই আন্দোলন শুধু বিএনপিকেই চালিয়ে যেতে হবে এমনটা কিন্তু না। এখন এই আন্দোলন দেশের জনগন চালাচ্ছে। আপনারা ধৈর্য ধরে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকুন, দেখবেন বিজয় আমাদেরই হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »