মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন

মায়ের সাথে অভিমান করে ৮ বছরের শিশুর আত্মহত্যা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৪১ Time View

ফতুল্লায় মায়ের সাথে অভিমান করে জান্নাতুল ইসলাম জামিয়া নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেলে ফতুল্লার নন্দলালপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ইসলাম জামিয়া (৮) নন্দলালপুর এলাকার রোলিং মিল শ্রমিক জালাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় শরীফ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

নিহতের বাবা জালাল উদ্দিন জানান, জান্নাতুল ইসলাম জামিয়া স্কুলে যাওয়ার সময় তার মাকে না বলে আলমারীতে রাখা সমিতির কিস্তি দেয়ার ৫০০টাকা নিয়ে যায়। এরপর দোকান থেকে একটি ছোট বোতলের কোক ও একটি চীফস কিনে বাড়িতে আসার পথে বাকি টাকা হারিয়ে যায়। এতে তার মা তাকে বকা বকি করেন। তখন জামিয়া জেদ করে স্কুল ড্রেস পড়া অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় ফাস দেয়। তাৎক্ষনিক বিষয় ঘরের অন্যান্যরা দেখে জামিয়াকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।

ফতুল্লা মডেল থানার এসআই বেলায়েত হোসেন, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে। আমাদের অফিসার ইনচার্জ বিষয়টি মানবিক বিবেচনায় লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »