রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হ-ত্যা: জড়িত কেউ গ্রেপ্তার হয়নি

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

বন্দরে নির্মাণাধীন একটি ভবনে চুরির অভিযোগে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গত ২৪ ঘন্টায় কোন মামলা হয়নি। তবে একজন ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় মেনে নিতে পারছে না এলাকাবাসী। নিহত পারভেজের পরিবারের দাবি, চোর আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রোববার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় মেসবাহ উদ্দিনের নির্মাণাধীন বাড়ির অংশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় ভাড়ায় থাকতেন এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পারভেজের পরিবারের অভিযোগ, রোববার ভোরে তার স্বামী পারভেঝকে ‘চোর’ অপবাদ দিয়ে কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেছে। তাঁরা দাবি করেন, পারভেজ এলাকায় শ্রমিক।

ঘটনাস্থলের আশপাশের কয়েকজন স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের ভাই মেসবাহ উদ্দিনের নির্মাণাধী দোতলা বাড়িতে বৈদ্যুতিক তাঁর চুরির অভিযোগে পারভেজকে আটক করে মারধর করে। চোর চোর চিৎকার শুনে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। পরে এলাকজন গণপিটুনি দিয়ে দেয়, গুরুতর অবস্থায় হাসপাতপালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পারভেজের বাড়ির প্রতিবেশী রুমা আক্তার বলেন, রাতে তারা চোর চোর চিৎকার শুনে বাসা থেকে গয়ে লোকজনের জটলা দেখতে পারে। সেখানে একজনকে পেটানো হয়েছে।

অপর পারভেজের প্রতিবেশী নাজমা আক্তার বলেন, পারভেজ নির্মাণ শ্রমিকেরা কাজ করতো। তাকে কোন খারাপ কাজে জড়িত হতে দেখি নাই। তিনি বলেন, কেউ অপরাধী হলেও তাকে এভাবে পিটিয়ে হত্যা করা এটা কোন মানবিক কাজ হতে পারে না। জড়িতদের আইনের আওতায় আনা উচিত।

অপর প্রতিবেশী লতিফ মিয়া বলেন, তাদের এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক ঘটনা বেড়েছে। ওইদিন একটি নির্মাণাধীন বাড়ি থেকে বৈদু্যুতিক তার চুরির অভিযোগে একজনকে আটক করে মারধর করে। মারধর এলাকার অনেকেই অংশ নেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, চোর আখ্যা দিয়ে যুববকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। নিহতের মরদেহ দাফন শেষে স্বজনেরা থানায় মামলা করতে আসবেন বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা হয়েছে। তিনি বলেন, নিহত পারভেজের বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা রয়েছে। ওই দিন কী কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »