সিদ্ধিরগঞ্জের আলোচিত কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনতা তাকে আটকে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় নাসিক ২ নং ওয়ার্ড হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের প্রধান সীমান্তকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে মারধর করে। পরবর্তীতে থানা পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা ও হত্যা চেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি,আরও কয়টা মামলা রয়েছে তার লিষ্ট খোঁজা হচ্ছে।