সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ মহানগরীর ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা খেলার মাঠে নিম, আম, কাঠাল ও পেয়ারা গাছ রোপনের মাধ্যমে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সাবেক যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে খোরশেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন করবো। আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছ পরিহার করে পরিবেশ বান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপন করছি, যাতে পরিবেশ, মানুষ ও পশু পাখী উপকৃত হয়। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপনের কথা স্বরণ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নুরুল্লাহ খন্দকার, জুয়েল রানা, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, মো: সুমন ভুইয়া, মুসা মিয়া, মো: মিঠু, মিজানুর রহমান, মো: মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মো: জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস ও মিজান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »