বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান

সাবেক মেয়র আইভীকে আবারো শোন অ্যারেস্ট

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করছিলেন সেলিম মন্ডলসহ কয়েকজন শ্রমিক। আগুনে পুড়ে সেলিম মন্ডলসহ তিন শ্রমিক নিহত হন।

এই ঘটনায় ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর ৪১) দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “সাবেক মেয়র আইভী বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন। সেলিম মন্ডল হত্যা মামলায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মেলায় আদালতের নির্দেশে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে ধাপে ধাপে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা পৃথক পাঁচটি মামলায় (বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াসিন হত্যা, পারভেজ হত্যা এবং সরকারি কাজে বাধা প্রদান) আদালত থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।

তবে গত বছরের নভেম্বরে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করেন। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »