বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

ভুট্টাক্ষেতে পাওয়া গেল অ.প.হৃত শিক্ষার্থীকে : হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ Time View

বন্দর থানা এলাকা থেকে ডেটিং অ্যাপের ফাঁদে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চরধলেশ্বরী এলাকার একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে ওই কিশোরকে উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা মো. আকাশ (২৪), বাবুপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় শীল (২০), বন্দর আমিন এলাকার বাসিন্দা মো. সিয়াম (২২), নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. ফয়সাল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার বাসিন্দা মো. বায়েজিদ (২৩)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অপহৃত সেই যুবক ঢাকার আজিমপুরের বাসিন্দা ও একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক মাস আগে ‘টেন টেন’ নামের একটি ডেটিং অ্যাপে ‘ইনায়া শেখ’ নামের একটি আইডির সঙ্গে পরিচিত হয় সে। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে দেখা করার প্রলোভন দেওয়া হয়।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোর বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় পৌঁছালে ৯-১০ জনের একটি দল তাকে জোর করে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।

সেখানে তাকে মারধর করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকেই পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিস্থিতি সামাল দিতে পরিবার বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠায় এবং বন্দর থানায় একটি মামলা করে।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »