মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশুর মৃ.ত্যু

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ Time View

আড়াইহাজারে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা উপজেলার তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় ‘এভারগ্রিন কিন্ডারগার্ডেন’-এর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ফাতেমা তার মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কালীবাড়ি এলাকার সড়কের পাশে তারা একটি রিকশার জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ফাতেমা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। মেয়ের নিথর দেহ বুকে জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারান ফাতেমার মা। তার আহাজারিতে এলাকায় শোকের আবহ তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সড়কে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চলছে। গতি নিয়ন্ত্রণ বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »