রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

আড়াইহাজারে পি.স্ত.ল ও গু.লিসহ দু’জন গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ Time View

আড়াইহাজারে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাজবী তিনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা উভয়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পানান গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই আপন কুমার মজুমদার জানান, বাজবী তিনগাঁও এলাকায় মো. শফিকুল ইসলামের ভাড়া বাড়ির সামনে স্থানীয় লোকজন দুই দুষ্কৃতকারীকে অস্ত্র ও গুলিসহ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাব্বির দেহ তল্লাশি করে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেন, পুলিশ দেখে তিনি তার ব্যবহৃত পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তার রাব্বি আড়াইহাজারের বাজবী তিনগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে সাব্বির রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় তার মামা গাফ্ফারের বাড়িতে অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »