শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

সেলিম ওসমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৫৬ Time View

নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) আসর নামাজের পর নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস,বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, সদর সাংগঠনিক কমান্ডার নুর হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার-২ মোহাম্মদ আলী ও সোনারগাঁও উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ ওসমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

এসময় সাংসদ সেলিম ওসমান ও ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ফকির টোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মনির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »