শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

চব্বিশের ছাত্র জনতার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর নামে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

বন্দরে চব্বিশের ছাত্র জনতার উদ্যােগে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর শহীদ ওসমান হাদী সেতু নামকরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে সহস্রাধিক ছাত্র জনতার উদ্যােগে একটি বিশাল মিছিল নিয়ে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এসে মিছিলটি শেষ হয়। এসময় শহীদ শরীফ ওসমান হাদীর নামে সেতুটি নামকরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই আহত ও এনসিপি বন্দর উপজেলা যুগ্ম সমন্নয়ক সোয়াইব রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসার মানুষ বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদীকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এসময় তিনি আরো বলেন, শহীদ হাদীর কারনে দেশের মানুষ আজ সত্য বলা শিখেছে। হাদী ছিলেন আমাদের দেশের সম্পদ। আজকের এই কর্মসূচিতে হাদীর সম্মানে সেতুর নামকরণ করা হলো।

এসয়ম জুলাই আহত ও এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, শহীদ হাদীর কথা স্মরণ হলে হৃদয় কেঁপে উঠে। প্রকাশ্যে দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজও পর্যন্ত খুনি ধরা পড়লো না। প্রশাসনকে হুশিয়ারি করে বলতে চাই, খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন- চব্বিশের আন্দোলনে সম্মুখ শারীর নেতা মো ফয়সাল, বন্দর থানা সাবেক ছাত্র শিবিরের আহবায়ক মো আল হাসান, মোঃ সাগর, মোঃ নাদিম, আপ বাংলাদেশ মহানগর নেতা মোঃ সাদিউর রহমান, মোঃ আশরাফুল ও মোঃ রাসেল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »