মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

চাষাড়ায় এক নারীর পায়ুপথ দিয়ে বের করা ৪০টি প্যাকেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাষাড়ার শহীদ জিয়া হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের আসমা বেগম (৪৫), ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আসমা বেগমকে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার পেটে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। পরে মেডিকেল পরীক্ষা ও এক্স-রে করানো হয়।

পুলিশের দাবি, আসমা বেগমের পায়ুপথ দিয়ে বিশেষ কায়দায় কস্টেপে মোড়ানো ৪০টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ২ হাজার ইয়াবা পাওয়া যায়।

রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষভাবে মোড়ানো প্যাকেটগুলো থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »