মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

পানির সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এসময় শিমরাইল ও চাষাড়া মুখি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারিরা।

বেলা ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারিদের বুঝিয়ে সরানোর চেষ্টা করলেও তারা সরেনি। পরে বিকেল ৩ টায় সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের ঘটনাস্থলে এসে দ্রুত পাম্প মেরামত ও সংকটকালীন সময়ে পানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আস্বস্ত করলে আন্দোলনকারিরা সড়ক ছেড়ে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একাধি ভুক্তভোগিরা অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ ধরে চৌধুরীবাড়ি এলাকার পানির পাম্পটি বিকল হয়ে পড়ে আছে। এতে পুরো এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পানি না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাম্পটি বিকল হওয়ার পর থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে পানির সংকট সমাধানের দাবিতে বিভিন্নভাবে আন্দোলনও করে আসছেন তারা। তবে এখনো সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় রবিবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা।

বিক্ষোভকারীরা দ্রুত বিকল পানির পাম্পটি মেরামত করে এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির সংকট চললেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ সময় এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পানির সংকটের সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »