রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক

বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠন: পলাশ আহ্বায়ক ও সদস্য সচিব রিয়াদ

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৩২ Time View

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শনিবার (১৬ আগস্ট ২০২৫) জেলা কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আর.এইচ পলাশকে আহ্বায়ক এবং মোঃ রিয়াদ হোসেনকে সদস্য সচিব করে ৩টি পদ শূন্য রেখে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ফেডারেশন বন্দর থানা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে শেখ রাফিয়ানকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন- মোঃ শাওন, শিয়াদ হোসেন, মোঃ জোবায়ের, মোঃ নয়ন ও তানজিল আহম্মেদ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ।

বর্ধিত সভায় বক্তারা বলেন, যুব সমাজের সংগঠিত শক্তিই দেশকে দুর্নীতি, বৈষম্য ও দমননীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। বাংলাদেশ যুব ফেডারেশন বন্দর থানা কমিটি এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »