শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা কাজ করেছে। তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলে জানান তিনি।

আহমেদুর রহমান তনু আরও বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। এর সঙ্গে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাবের সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থাকে। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থাকবেন।

বিবৃতিতে তিনি বলেন, গত দেড় বছর ধরে যেভাবে নারায়ণগঞ্জবাসী তাকে পাশে পেয়েছেন এবং জনগণের জন্য কাজ করতে দেখেছেন, আগামীতেও তিনি জনগণের পাশেই থাকবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি জাতীয় নাগরিক পার্টি ছাড়ছেন না বলেও স্পষ্ট করেন। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী আমাদের হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »