সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁওয়ে সরিষা ক্ষেত থেকে বস্তা.ব.ন্দী এক রাজমিস্ত্রী উদ্ধার: হাসপাতালে নেওয়ার পথে মৃ.ত্যু

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ Time View

সোনারগাঁওয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, উপজেলার পরমেশ্বরদী এলাকায় সরিষা ক্ষেতের মাঝে নাইম নামে এক রাজমিস্ত্রীকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »