বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ করেছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

একই প্রজ্ঞাপনে দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে সরকার। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন নিয়োগ দেয়া হয়।

এখন পর্যন্ত আবু নছর আব্দুল্লাহ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বে আছেন। তবে, সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন সাতখুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন। বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়লেও তিনি সেবার আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

পরে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ওই নির্বাচনে আসনটি ছেড়ে দেওয়া হয় শরিক দলকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে প্রাথমিকভাবে সাখাওয়াতের নাম মনোনীত করার কথা শোনা গেলেও পরে আবুল কালামকে চূড়ান্ত করে বিএনপি।

সংসদ নির্বাচনে মনোনয়ন-বঞ্চিত সাখাওয়াতকে বিএনপি সরকার নাসিকে প্রশাসক হিসেবে নিয়োগ করে মূল্যায়ন করেছে বলে জানাচ্ছেন তার অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »