মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

মায়ের আঁচল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নারায়ণগঞ্জের নবাগত ডিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ Time View

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ কেন্দ্রীয়-এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও গুণীজন সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান উদযাপন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে মায়ের আঁচল সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার বেলা সাড়ে তিনটায় এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।

ডিসি কার্যালয়ে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-এর হাতে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর তার লেখা বই ও তার সম্পাদিত মায়ের আঁচল ম্যাগাজিন পত্রিকা এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে দাওয়াত বিনিময় করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মায়ের আঁচল সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিক্ষানবিস আইনজীবী এস এ বিপ্লব প্রমুখ।

এ সময় অনুষ্ঠান বিষয়ে বিভিন্ন পরামর্শের মধ্যে মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিষয়ে আলাপ-আলোচনা করলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির আগামী ৩০ জানুয়ারি শুক্রবার উদযাপন করার ইতিবাচক সম্মতি দিয়েছেন।

নবাগত ডিসি মোঃ রায়হান কবির-এর সাথে আলাপচারিতায় প্রতিমান হয়েছে যে, তিনি আসলেই একজন বিনয়ী, শান্ত স্বভাবের সাহিত্য-সংস্কৃতি মনা ব্যক্তি এবং একজন মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা তিনি ধারণ ও বাহন করেন।

ভবিষ্যতেও ডিসি নারায়ণগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন এবং জেলাবাসীও এরকম একজন জেলা প্রশাসক পেয়ে অনেক উপকৃত হবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »