বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকে মিলল নারীর ম.র.দে.হ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম নামে এক নারীর নির্মাণাধীন ও পরিত্যক্ত বাড়ির আশপাশে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস নিয়ে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সেপটিক ট্যাংকের ভেতরে একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া নারীর পরনে কালো রঙের বোরকা ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সাত থেকে আট দিন আগের। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে ব্যাপক পচন ধরেছে।

ওসি আরও জানান, পচনের কারণে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় নিশ্চিত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি এবং পিবিআই কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »