বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের কার্যক্রম জোরদার হয়েছে। নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি শক্তভাবে জানান দিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামসাদী এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক যৌথ আলোচনা সভা আয়োজন করা হয়।

সভায় ঐক্যজোটভুক্ত পাঁচ দলের এমপি পদপ্রার্থী একত্রে বসে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। উপস্থিত এমপি পদপ্রার্থীরা হলেন- প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক), আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, খেলাফত আন্দোলনের প্রার্থী (বটগাছ প্রতিক), মাওলানা শাহজাহান শিবলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা প্রতীক), মো. ফারুক আহমেদ মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা প্রতীক) ও মুফতি সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী (দেয়াল ঘড়ি প্রতীক)।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পাঁচ দলের থানা আমির, সেক্রেটারি এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের সম্মিলিত অংশগ্রহণকে “জনগণের প্রত্যাশার প্রতিফলন” বলে দাবি করেন। তাঁরা আরো বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এ ঐক্যের বিকল্প নেই।

এমপি প্রার্থীরা বলেন, “মহান আল্লাহ জনগণের এই ঐক্য কবুল করুন। এবার ইসলামপন্থী শক্তিই সংসদে দায়িত্ব নেবে -এটাই আমাদের বিশ্বাস।” আমরা প্রতীক যাই হোক, লক্ষ্য এক -ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সোনারগাঁবাসীর ভালোবাসাই আমাদের শক্তি।

সভায় প্রার্থীরা নির্বাচনী মাঠে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিগগিরই বড় আকারের কয়েকটি জনসভা করার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »