বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সং.ঘ.র্ষে আহত ৪

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View

ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত পঞ্চবটির গুলশান রোড এলাকায় এনসিপির ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

ইয়াছিন আরাফাতের অভিযোগ, এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বির তার ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, এটি পরিকল্পিত হামলা।

ইয়াছিন আরাফাত জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের কাছে ৫০ হাজার টাকা অনুদান দেন। তার দাবি, তিনি নিজ হাতে টাকা দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ ছিলেন। আলিফ চেয়েছিলেন অনুদানের টাকা তার মাধ্যমে দেওয়া হোক। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আলিফ দেওয়ান। তার ভাষ্য, নির্বাচনের পর আরাফাত পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিল এবং সে এনসিপির কেউ নয়। তিনি আরো দাবি করেন, শনিবার বিকালে আরাফাত ও তার লোকজন তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে বিপ্লবকে উদ্ধার করে।

এদিকে আলিফ দেওয়ানের অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামের কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে উপযুক্ত বিচার না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন উভয়পক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »