রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

কাঁচপুরে পুলিশ-বএনপির সংঘর্ষের ঘটনায় মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৯৮ Time View

নারায়ণগঞ্জ জেলা পদযাত্রা কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের উপর পুলিশের অর্তকিত লাঠিচার্জ টিয়ারশেল ও গুলিবর্ষণ করে নেতাকর্মীদের আহত করেছে বলে অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শনিবার (১৯ আগষ্ট) রাতে গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ তুলে বলেন, সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের সামনে জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ অহেতুক নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে অর্ধশতাধিক নেতাকর্মীদের আহত করেছে। গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ২০জন। মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আর ক্ষমতায় থাকা যাবে না। সরকারের পতন ঘন্টা বেজে উঠেছে। সরকার এখন পালানোর পথ খুঁজছে। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত যত হামলা মামলা হোক না কেনো বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাবে না। ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো।

উল্লেখ্য- শনিবার বিকেল তিনটায় সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের সামনে নারায়ণগঞ্জ জেলা পদযাত্রা কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

আহতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য আজহারুল ইসলাম মান্নান, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী আলামিন মোল্লা, আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন সরকারের নাম জানা গেছে। এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপির নেতাকর্মীরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »