রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মাছ ব্যবসায়ির মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে তিনজন। নিহতরা হলেন, কুমিল্লার মেঘনার মৃত জগেশ চন্দ্র দাশের ছেলে চিন্তা চন্দ্র দা (৬০) ও একই এলাকার জোতিষ চন্দ্র দাশের ছেলে রামপ্রদ চন্দ্র দাশ (৪০)। তারা দুইজনই পেশায় মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (১০ অক্টোবর) হাইওয়ে পুলিশ জানান, সোমবার (০৯ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর কুয়েত প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাছ কেনার উদ্দেশ্যে এক পিকআপযোগে কুমিল্লা থেকে ৫-৬ জন মাছ ব্যবসায়ী যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় পিকআপটি সিদ্ধিরগঞ্জের কুয়েত প্লøাজার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা অপর এক কার্ভাডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে আরেক মাছ ব্যবসায়ীর মারা যান।।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, এ ঘটনায় আহতরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। গাড়িগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »