মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন

সিদ্ধিরগঞ্জে ডিবির হাতে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিদ্ধিরগঞ্জ
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২২৪ Time View

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার (২২ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। রবিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন। গ্রেফতারকৃতরা হলো, ইলিয়াস হোসেন (৩২), রুবেল (২৮), ইমু (২৫) ও হুসাইন (২৩)। গ্রেফতার ইলিয়াস হোসেন এক সময়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সোর্স ছিলো। মাদক ব্যবসার কারণে ইতিপূর্বে একাধিকবার ইলিয়াস গ্রেফতার হয় বলে জানায় এলাকাবাসী। গ্রেফতারকৃত মোঃ ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আল মামুন।

ডিবি পুলিশ জানায়, শনিবার (২২ জুলাই) ভোর রাতে ডিবি পুলিশের এসআই শিবলী কায়েছ মীর, এসআই আতিকুর রহমান ও এসআই শাকিব হাসানের নেতৃত্বে একটি দল শিমরাইল টেকপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস আস্তানায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াস, তার ভায়রা মোঃ রুবেল, শ্যালক মোঃ ইমু ও সেলসম্যান হুসাইনকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »