বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পেটের ভেতরে করে ইয়াবা পাচার: নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৮৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল (চিটাগাং রোডে)্ এলাকায় অভিযান চালিয়ে পেটের ভেতর করে ৫ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ হারেস (২৬), সানজিদা বেগম (২৪) ও নূর মোহাম্মদ (৩৯)। বুধবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে সেন্টমার্টিন পরিবহনের বাসে তল্লাশী চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বিশেষ কৌশলে তাদের পেটের ভেতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে তদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভেতর থেকে ১০২ টি সাদা পলিথিনের প্যাকেটের ভেতরে মোট ৫ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়াণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »