বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান

ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ Time View

সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের সামনে ব্যানারে ছবি ও নাম না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কেন্দ্র পরিদর্শনে আসেন। তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীরা তোরণ ও ব্যানার তৈরি করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য কেন্দ্র ত্যাগ করার পরপরই ব্যানারে নাম ও ছবি না থাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরীক্ষার হলের ঠিক সামনে এমন অপ্রীতিকর ঘটনায় সেখানে থাকা অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যানারে নাম ও ছবি না দেওয়ায় সিরাজুল ইসলামের সমর্থকরা আমাদের কর্মীদের এলাকা ছাড়া করার হুমকি দেয়। এ নিয়ে তুচ্ছ ঘটনা থেকে হাতাহাতির সূত্রপাত হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে মো. সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস বলেন, আমি কেন্দ্রের ভেতরে থাকায় বাহিরে কি ঘটেছে সেটা বলতে পারছি না। আমি আপনার থেকেই শুনেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কেন্দ্রের বাহিরে দু’গ্রুপের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। অন্য কিছু হয়নি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »