মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৩ Time View

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পন্যবাহী পিক-আপ ভ্যান ও লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিক-আপ উল্টে গিয়ে একজন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে একটি পিক-আপ ভ্যান বিকল হয়ে পড়ার পর পিছন থেকে একটি ১০ চাকার লরি সজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে চলাচলরত অবস্থায় পন্যবাহী পিক-আপটির চাকার ড্রাম ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার লরি পিক-আপটিকে ধাক্কা দিলে সেটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতে পিক-আপটির চালক আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ টিআই জুলাহাস উদ্দিন জানান, পিক-আপটির চাকার ড্রাম ভেঙে যাওয়ার কারণে এটি সড়কে বিকল হয়ে পড়ে। পরে পিছন থেকে একটি লরি ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির মালিক এটি মেরামত করে নিয়ে যাবে। দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »