বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ Time View

ফতুল্লায় বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মোঃ ওয়াসিম (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে একই দিন সকাল ৭টায় ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজ্জাক (৫০) এবং তার ছেলে মোঃ ওয়াসিম (২২) উভয়েই ফতুল্লার নিউ চাষাড়া জামতলা এলাকার বাসিন্দা। রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অপরদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে।

তারা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »