বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View

শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে র‌্যাব-১১। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দুপুরে র‌্যাব-১১ এবং জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজন পুরুষ ও একজন নারীকে দোষী সাব্যস্ত করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রশিদ।

আটক ব্যক্তিরা হলেন- মোজাম্মেল হোসেন বাদল (৩৮), রাসেল (৪০), আম্বিয়া বেগম (৪৮) এবং আব্দুল মান্নান। তাদের মধ্যে মোজাম্মেল হোসেনকে ১৪ দিনের, রাসেল ও আম্বিয়া বেগমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আব্দুল মান্নানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের আশপাশে সক্রিয় ছিল। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং অতিরিক্ত মেডিকেল পরীক্ষা করিয়ে আর্থিকভাবে লাভবান হতো। পাশাপাশি রোগীদের বাইরে নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করে কমিশন নিত বলেও অভিযোগ রয়েছে।

এ ধরনের অভিযোগের ভিত্তিতে র‌্যাব গোপন নজরদারি শুরু করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »