রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

শীতলক্ষ্যায় দুই বালু ব্যবসায়ীকে জরিমানা এবং ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৫৮ Time View

রূপগঞ্জ উপজেলার পূর্বগাও এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে উঠা টিকে গ্রুপের শবনম ভেজিটিবল ওয়েল মিলের আংশিকসহ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৭ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে টিকে গ্রুপের শবনম ভেজিটিবল ওয়েল মিলের নদী দখলকৃত স্থাপনার আংশিক, মেসার্স জান্নাত ওভারসীজ নামের একটি প্রশিক্ষণ কেন্দ্রের নদী দখলকৃত স্থাপনা, টিনশেড ঘর, ৫টি বাশের জেটিসহ সর্বমোট ২৫ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এ সময় শীতলক্ষ্যা নদীতে বালু ফেলে ভরাটের অভিযোগে দুই বালু ব্যবসায়ীকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নদীর জায়গায় বালু ও ইট রাখার অপরাধে তা নিলামে ৬০ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারীকে প্রদান করা হয়।

অভিযানকালে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে বিকেলে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, নদী রক্ষায় সীমানা পিলার, ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সীমানা পিলারের ভেতরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেসব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »