রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

রূপগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদল ও যুবদলের অবরোধ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

রূপগঞ্জে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধের সমর্থনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পিকেটিং করেছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার মহাসড়কের কাঞ্চন ব্রিজ থেকে জলসিঁড়ি পর্যন্ত এ অবরোধ করেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা

সকাল সাড়ে ৭টায় কাঞ্চন ব্রিজ এলাকায় সড়কে মিছিল বের করে জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সাবেক সহ-সভাপতি মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও পটকা ফুটিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। এ সময় সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মিছিল নিয়ে প্রদক্ষিণ ও অবরোধের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।

জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, অবরোধ চলবে টানা ৭২ ঘণ্টা। আমরা এ সময়জুড়ে রাজপথে থাকবো । মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিচ্ছে এবং অবরোধ সফল করছে। আমরা মানুষের অধিকার আদায়ে রাজপথে আছি।

জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, অবরোধ কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আমরা থাকবো। আমাদের লক্ষ্য যেকোনো মূল্যে অবরোধ সফল করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »