বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন

সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা ভেকু (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
‎
‎মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীন (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।
‎
‎মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার বাসিন্দা শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক টিএইচ তোফার অনুসারী থানা শ্রমিকদল নেতা রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ, স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব, মাতুয়াইল এলাকার মো. জসিম।
‎
‎এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন তিনি। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
‎
‎সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে তাঁর চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
‎
‎একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন বাদী।
‎
‎ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎উল্লেখ্য, বসতবাড়ি ও স্থাপনা ভাঙচুরের খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »