মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

বন্দরে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নিজেই স্ত্রীকে হত্যার কথা জানান অভিযুক্ত স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া নিয়ে সন্দেহ এবং পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের পর গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আব্দুল মান্নান মনিরকে আটক করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »