বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

ক্রেনের তার ছিঁড়ে রূপগঞ্জে ২ শ্রমিক নি.হ.ত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০০ Time View

রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীতে মালামাল লোড-আনলোডের ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ উপরে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরেক শ্রমিক। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন নওগা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)।

রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার (১ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীর গম আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন শ্রমিক আলামীন মিয়া। গুরুতর আহত অবস্থায় মিশু ও আলামীন নামে দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ নেয়ার পথে মৃত্যু বরণ করে আলামীন নামে আরেক শ্রমিক। আহত মিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিক আল আমিন ও আলামীনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »