বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মানববন্ধন

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৯৬ Time View

ঢাকা (কাঁচপুর)-সিলেট মহাসড়কের ৪ লেন সড়ক উন্নতিকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মহাসড়কের আড়াইহাজারের বান্টি বাজার এলাকার ৪ লেন সড়কের প্রকল্পের স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আড়াইহাজারের ধুপ্তারা ও পাঁচরুখী মৌজার ক্ষতিগ্রস্থ ৩২ জন জমির মালিক ও তাদের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাক্তার তুহিন মিয়া, বারেক মোল্লা, মুরাদ মিয়া, মাসুদা বেগম, মোসলেমা বেগম।

মানববন্ধনে বক্তারা বলেন, আড়াইহাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বাবু প্রভাব খাটিয়ে সাবেক এমপি নজরুল ইসলাম বাবু জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তার অনুগত ও পছন্দের লোকদের উপযুক্ত মূল্য প্রদান করলেও আমরা ভিন্ন মতের হওয়ায় কোন যৌক্তিক কারণ ছাড়াই সম্পূর্ন অন্যায় ভাবে আমাদের উপযুক্ত মূল্য না দিয়ে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ করা হয়।

তারা বলেন, আমরা অধিগ্রহনকৃত জমির সঠিক মূল্য পুনরায় যাচাই বাচাই সাপেক্ষে প্রকৃত ন্যায্য ক্ষতিপূরন নির্ধারনের জন্য ২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করি। কিন্তু এই ব্যাপারে জেলা প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় আমরা রাস্তায় মানবন্ধনে দাঁড়িয়েছি। আমরা ন্যায্য ক্ষতিপূরণ না পেলে জীবন দিবো কিন্তু জমি দিবো না।

নজরুল ইসলাম বাবুর লোকজন আমাদেরকে জেলা প্রশাসনের প্রস্তাবিত মূল্য মেনে নিয়ে টাকা গ্রহণ করার জন্য হুমকি-ধামকি ও চাপ প্রদান করেন। আমরা তাতে রাজি না হয়ে আত্মগোপনে থাকি। কারণ আমাদের পাশের জমি আর,এস ২৪৫ দাগে প্রতি একর ৭ কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হলেও আমাদের আর,এস ২৪৪ দাগের মূল্য নির্ধারন করা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকা। এভাবে বহু মালিককে উপযুক্ত ক্ষতিপুরণ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের একমাত্র জমিটুকু দিয়ে দিলে আমাদের কোন জমি অবশিষ্ট থাকবে না। সুতরং আমাদের শেষ সম্বলটুকুর ন্যায্য ক্ষতিপুরন না পেলে পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে খোলা রাস্তায় জীবন যাপন করতে হবে। তাই সরকারের কাছে আমরা আমাদেও জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »